Juz 30 · Page 596 · Hizb 60
সালাত, taqwa, و ل ص, mercy, ja…

Ash-Sharh

The Relief

8 আয়াতMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

94:1Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(হে নবী! কুরআনের মাধ্যমে প্রকৃত জ্ঞান,শিফা,উপদেশ,হিদায়েত ও রহমত দিয়ে) আমি কি তোমার জন্য তোমার অন্তর্জগৎ-হৃদয়-বক্ষকে উদার-উন্মুক্ত-প্রশস্ত করে দেইনি? [১০:৫৭,৬:১৯]

94:1
94:2Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর তোমার উপর থেকে বোঝাও নামিয়ে দিয়েছি। (রিসালাত এর দাওয়াতি মিশন পূরণে শক্তি,সাহস,গায়েবি মদদ দিয়েছেন) [মূসা বললেনঃ হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন।আমার (রিসালাত পৌঁছানোর) কাজকে সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন।যাতে মানুষ আমার বক্তব্য বুঝতে পারে।আমার শক্তি বাড়িয়ে/দৃঢ় করে দিন। সুরা ত্বহা: আয়াত ২৫-৩১]

94:2
94:3Juz 30
তাজকিয়া নফস · বাংলা

যা ছিল তোমার জন্যে দুঃসহ-কষ্টদায়ক/যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল। [ইসলামিক ফাউন্ডেশন +মাওলানা মহিউদ্দিন + তাইসিরুল কুরআন+ আহসানুল বয়ান ]

94:3
94:4Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর তোমার খ্যাতিকে সমুন্নত করেছি। [কুরআন তো তোমার ও তোমার জাতির জন্যে সম্মানের বস্তু-সুখ্যাতির উপায় ; তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে।-সুরা যুখরুফ,আয়াত-৪৪]

94:4
94:5Juz 30
তাজকিয়া নফস · বাংলা

কষ্টের সাথেই তো স্বস্তি আছে। [আল্লাহ কষ্টের পর সুখ-স্বাচ্ছন্দ্য-আরাম-স্বস্তি দেবেন। সুরা তালাক আয়াত-৭]

94:5
94:6Juz 30
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।

94:6
94:7Juz 30
তাজকিয়া নফস · বাংলা

কাজেই যখনই তুমি মনোনিবেশ করবে কঠোর পরিশ্রমের সাথে করবে। [ফারাগ=মনোনিবেশ ৫৫:৩১ > হে মানুষ ও জিন, আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ গ্রহণের) প্রতি মনোনিবেশ করব।সুরা আর রহমান, আয়াত-৩১; নাছাব=পরিশ্রম; অনুবাদ ফজলুর রহমান,তাইছিরুল কুরআন,মুহিউদ্দিন খান,জহুরুল হক]

94:7
94:8Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগী হও।

94:8