Juz 30 · Page 589 · Hizb 59
সালাত, taqwa, و ل ص, mercy, ja…

Al-Inshiqaq

The Sundering

25 আয়াতMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

84:1Juz 30
তাজকিয়া নফস · বাংলা

যখন আসমান বিদীর্ণ হবে।

84:1
84:2Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর সে তার রবের আদেশ পালন করবে। আর তার কর্তব্য তো তা‑ই।

84:2
84:3Juz 30
তাজকিয়া নফস · বাংলা

এবং যমীনকে যখন প্রসারিত-বিস্তৃত-দীর্ঘায়িত করা হবে।

84:3
84:4Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর সে তার ভিতরের সবকিছু বের করে দিয়ে শূন্য হয়ে যাবে।

84:4
84:5Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর সে নিজ রবের হুকুম পালন করবে। আর তার কর্তব্য তো তা‑ই।

84:5
84:6Juz 30
তাজকিয়া নফস · বাংলা

হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট ও কঠোর পরিশ্রম করতে হবে, তারপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে।

84:6
84:7Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তখন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে –

84:7
84:8Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তার হিসাব খুব সহজভাবেই নেয়া হবে। [17:71]

84:8
84:9Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর সে তার পরিবার-পরিজনের কাছে ফিরে যাবে হাসিখুশি-আনন্দচিত্তে।

84:9
84:10Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর যাকে তার আমলনামা পিঠের পেছন দিক থেকে দেওয়া হবে।

84:10
84:11Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সে তখন নিজের ধ্বংসের জন্য আর্তনাদ করবে।

84:11
84:12Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর সে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে ঢুকে পড়বে।

84:12
84:13Juz 30
তাজকিয়া নফস · বাংলা

অথচ সে (দুনিয়াতে) তার পরিবার-পরিজনের কাছে বেশ আনন্দেই ছিল।

84:13
84:14Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সে ভেবেছিল, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।

84:14
84:15Juz 30
তাজকিয়া নফস · বাংলা

অবশ্যই; (তাকে ফিরে আসতেই হত;) নিশ্চয়ই তার রব তার ওপর দৃষ্টি রাখছিলেন।

84:15
84:16Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আমি শপথ করছি সন্ধ্যা-লালিমার।

84:16
84:17Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(শপথ করি) রাতের ও রাত (তার অন্ধকারে) যা কিছুর সমাবেশ ঘটায় তার।

84:17
84:18Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়।

84:18
84:19Juz 30
তাজকিয়া নফস · বাংলা

অবশ্যই তোমরা (চাঁদের মতো) ধাপে ধাপে উন্নতি লাভ করবে। [87:13]

84:19
84:20Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তাদের কী হল যে, তারা (সত্যে) বিশ্বাস করে না!

84:20
84:21Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন মানতে চায় না।

84:21
84:22Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(কুরআন শুনে মানবে তো দূরের কথা) বরং কাফিররা এর প্রতি মিথ্যারোপ করে।

84:22
84:23Juz 30
তাজকিয়া নফস · বাংলা

অথচ আল্লাহ খুব ভাল করেই জানেন তারা যা লুকাচ্ছে। [70:18]

84:23
84:24Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সুতরাং তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। [9:34, 104:1-9]

84:24
84:25Juz 30
তাজকিয়া নফস · বাংলা

কিন্তু যারা ঈমান আনে এবং কর্মকে সংশোধন করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

84:25