Juz 30 · Page 594 · Hizb 60
সালাত, taqwa, و ل ص, mercy, ja…

Al-Balad

The City

20 আয়াতMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

90:1Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আমি শপথ করছি এই নগরের। [বালাদ:ভূখন্ড-দেশ- ৭:৫৭,৫৮; ৩৫:৯; ৪০:৪; ৫০:৩৬; ৮৯:১১; ৩:১৯৬]

90:1
90:2Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর তুমি এই নগরীতে (মানুষের পাপ ও অসৎকর্মের দায়িত্ব থেকে) মুক্ত। [রাসুল সবার দায়-দায়িত্ব থেকে মুক্ত-৩:২০; ৬:১০৭,১৫৯; ৮৮:২১-২২; ১৬:৮২; ৫:৯৯; ৪২:৪৮; ১০:১০৮; ৫০:৪৫; ২:১৭২]

90:2
90:3Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর শপথ পিতার ও সন্তানের।

90:3
90:4Juz 30
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-পরিশ্রমের মধ্যে।

90:4
90:5Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না?

90:5
90:6Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সে (গর্বের সঙ্গে) বলে, আমি প্রচুর অর্থ-সম্পদ উড়িয়েছি।

90:6
90:7Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সে কি মনে করে যে, তাকে কেউ দেখে না?

90:7
90:8Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আমি কি তাকে- দু’টো চোখ দেইনি?

90:8
90:9Juz 30
তাজকিয়া নফস · বাংলা

দু’টো ঠোঁট আর একটা জিহবা?

90:9
90:10Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আমি কি তাকে (পাপ ও পুণ্যের-জান্নাত ও জাহান্নামের) দুটো পথ দেখাইনি?

90:10
90:11Juz 30
তাজকিয়া নফস · বাংলা

কিন্তু সে (জান্নাতের) গিরিপথে প্রবেশ করলনা।

90:11
90:12Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তুমি কি জান, সেই (জান্নাতের) গিরিপথ কি?

90:12
90:13Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(তা হচ্ছে কারও) গর্দানকে ( অশিক্ষা,অভাব,অনটন,শোষণ এর দাসত্ব থেকে) মুক্ত করা। [রকিব:ঘাড়-গর্দান- ৪৭:৪]

90:13
90:14Juz 30
তাজকিয়া নফস · বাংলা

অথবা ক্ষুধার দিনে-দুর্ভিক্ষের দিনে কারো মুখে খাবার তুলে দেয়া।

90:14
90:15Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(আর) ইয়াতীম আত্মীয়-স্বজনকে।

90:15
90:16Juz 30
তাজকিয়া নফস · বাংলা

অথবা ধূলি-মলিন-অভাবগ্রস্থ নিঃস্বকে।

90:16
90:17Juz 30
তাজকিয়া নফস · বাংলা

অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যাদের ঈমান আছে এবং যারা একে অপরকে ধৈর্য-ধারণ ও দয়া–অনুগ্রহের উপদেশ দেয়।

90:17
90:18Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারাই (আল্লাহ যাদের সাথে জান্নাতের) অঙ্গীকারাবদ্ধ। [আইমান:-অঙ্গীকার-প্রতিশ্রুতি-শপথ ৪:৩৩; ৫:৮৯,১০৮; ৯:১২,১৩; ১৬:৯২,৯৪; ৫৮:১৬; ৬৩:২; ৬৮:৩৯]

90:18
90:19Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর যারা আমার (কুরআনের) আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগা (জাহান্নামী)।

90:19
90:20Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারাই পরিবেষ্টিত হবে (জাহান্নামের) অবরুদ্ধ আগুনে। [104:6–8]

90:20