Juz 30 · Page 585 · Hizb 59
সালাত, taqwa, و ل ص, mercy, ja…

'Abasa

He Frowned

42 আয়াতMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

80:1Juz 30
তাজকিয়া নফস · বাংলা

শপথ সেই ফেরেশতাদের, যারা নির্মম কষ্ট দিয়ে (খারাপ লোকদের) প্রাণ টেনে বের করে (জানকবজ করে)

80:1
80:2Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর সেই ফেরেশতাদের, যারা কোমলভাবে (ভাল লোকদের) প্রাণের বাঁধন খুলে দেয়;

80:2
80:3Juz 30
তাজকিয়া নফস · বাংলা

শপথ সেই ফেরেশতাদের যারা ক্ষিপ্র গতিতে সাঁতার কাটে

80:3
80:4Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারপর দ্রুতগতিতে এগিয়ে যায়।

80:4
80:5Juz 30
তাজকিয়া নফস · বাংলা

এবং সেই ফেরেশতাদের, যারা কর্মপরিকল্পনা গ্রহণ করে (অথবা কাজ সুসম্পন্ন করে)! [35:1]

80:5
80:6Juz 30
তাজকিয়া নফস · বাংলা

যে দিন প্রকম্পিতকারী (শিঙ্গাধ্বনি সবকিছু) কাঁপিয়ে দেবে।

80:6
80:7Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তার পরে আরও কম্পন আসবে।

80:7
80:8Juz 30
তাজকিয়া নফস · বাংলা

কত হৃদয় সে দিন ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে,

80:8
80:9Juz 30
তাজকিয়া নফস · বাংলা

চোখগুলো থাকবে ভীত-বিহবল ।

80:9
80:10Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারা বলে, “আমাদেরকে সত্যই কি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে?

80:10
80:11Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’

80:11
80:12Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারা বলে, ‘তাই যদি হয় “তাহলে তো সেটা হবে এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।

80:12
80:13Juz 30
তাজকিয়া নফস · বাংলা

এটা তো কেবল এক বিকট মহাগর্জন,

80:13
80:14Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর তখনি তারা খোলা ময়দানে সমবেত হবে।

80:14
80:15Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আচ্ছা মূসার হাদিস কি তোমার কাছে এসে পৌঁছেছে? [20:9–98]

80:15
80:16Juz 30
তাজকিয়া নফস · বাংলা

যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন। [18:60–64, 20:12]

80:16
80:17Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(এবং বলেছিলেন) “ফেরাউনের কাছে যাও, সে তো (অপরাধের) সীমা ছাড়িয়ে গেছে।

80:17
80:18Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তাকে জিজ্ঞেস কর, তোমার কি নিষ্পাপ–নির্মল-খাঁটি-পরিশুদ্ধ হওয়ার ইচ্ছে আছে?

80:18
80:19Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আমি কি তোমাকে তোমার রবের দিকে হেদায়েতের-পথ দেখাব, যাতে তুমি (তাঁকে) ভয় করো?”

80:19
80:20Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারপর মুসা তাকে মহানিদর্শন (মোজেযা) দেখালো। [20:23]

80:20
80:21Juz 30
তাজকিয়া নফস · বাংলা

কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।

80:21
80:22Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারপর সে (আল্লাহর বিরুদ্ধে) জোর প্রচেষ্টা চালানোর জন্য (সত্যের) উল্টোপথে ফিরে গেল।

80:22
80:23Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারপর জনসমাবেশ করে ঘোষণা করল:

80:23
80:24Juz 30
তাজকিয়া নফস · বাংলা

বলল, “আমিই তোমাদের সবচেয়ে বড় (রব) পরিচালক।

80:24
80:25Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তাই আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার কঠিন শাস্তিতে পাকড়াও করলেন।

80:25
80:26Juz 30
তাজকিয়া নফস · বাংলা

যে (আল্লাহকে) ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।

80:26
80:27Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(হে মানুষ!) তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না আসমানকে, আল্লাহ তা নির্মাণ করেছেন। [17:70, 37:11, 40:57, 79:27–33]

80:27
80:28Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তিনি তার উচ্চতা উত্তোলন করেছেন, তারপর তা সুবিন্যস্ত করেছেন।

80:28
80:29Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন।

80:29
80:30Juz 30
তাজকিয়া নফস · বাংলা

এরপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন। [21:30, 41:11]

80:30
80:31Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।

80:31
80:32Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর পাহাড়-পর্বত — তিনি তাদের মজবুতভাবে বসিয়ে দিয়েছেন, –

80:32
80:33Juz 30
তাজকিয়া নফস · বাংলা

এসব তোমাদের জন্য এবং তোমাদের জীব-জন্তুদের ভোগের জন্য।

80:33
80:34Juz 30
তাজকিয়া নফস · বাংলা

অতঃপর যখন মহাসংকট-মহা বিপর্যয় এসে যাবে।

80:34
80:35Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছিল। [53:39, 56:63–73]

80:35
80:36Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর জাহান্নামকে সেদিন দর্শকদের সামনে প্রকাশ করা হবে। [29:54, 39:48, 82:16]

80:36
80:37Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তখন (দুনিয়ায়) যে সীমালঙ্ঘন করেছিল,

80:37
80:38Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর দুনিয়ার জীবনকে (আখিরাতের উপর) প্রাধান্য দিয়েছিল

80:38
80:39Juz 30
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে তার বাসস্থান হবে জাহান্নাম।

80:39
80:40Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং (অপকর্মের) কুপ্রবৃত্তি থেকে নিজেকে ফিরিয়ে রাখবে-

80:40
80:41Juz 30
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে জান্নাতই হবে তার বাসস্থান।

80:41
80:42Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারা তোমার কাছে বিশেষ সময় (কিয়ামত) সম্পর্কে জিজ্ঞাসা করে, তা কখন ঘটবে ?

80:42