Juz 30 · Page 587 · Hizb 59
সালাত, taqwa, و ل ص, mercy, ja…

Al-Mutaffifin

The Defrauding

36 আয়াতMakkah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

83:1Juz 30
তাজকিয়া নফস · বাংলা

ধ্বংস হোক তারা, যারা ওজন ও পরিমাপে কম দেয়।

83:1
83:2Juz 30
তাজকিয়া নফস · বাংলা

যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরোপুরি নেয়।

83:2
83:3Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর যখন তাদেরকে মেপে কিংবা ওজন করে দেয় তখন কম দেয়।

83:3
83:4Juz 30
তাজকিয়া নফস · বাংলা

এরা কি মোটেই ভাবে না? যে, (মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হবে।

83:4
83:5Juz 30
তাজকিয়া নফস · বাংলা

ভীষণ এক কঠিন দিনে।

83:5
83:6Juz 30
তাজকিয়া নফস · বাংলা

যেদিন মানুষ বিশ্বজগতের রবের সামনে দাঁড়াবে? [45:36-37, 84:6-8, 89:16-22]

83:6
83:7Juz 30
তাজকিয়া নফস · বাংলা

না, না, কখনই না; নিশ্চয়ই পাপীষ্ঠদের ‘আমালনামা সিজ্জীনে (সংরক্ষিত) আছে।

83:7
83:8Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তুমি কি জান, সিজ্জীন কি?

83:8
83:9Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(তা হচ্ছে পাপিষ্ঠদের) কিতাবের দফতর।

83:9
83:10Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সেদিন সত্যপ্রত্যাখ্যানকারী-মিথ্যাচারী দল ধ্বংস হবে।

83:10
83:11Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(সত্যিকারের) দ্বীন/বিধান (কায়েমের) দিবসকে যারা প্রত্যাখ্যান করে।

83:11
83:12Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর সীমা লংঘনকারী পাপীষ্ঠ ছাড়া কেউই তা প্রত্যাখ্যান করেনা।

83:12
83:13Juz 30
তাজকিয়া নফস · বাংলা

যখন তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে, “এ তো অতীতকালের লোকদের গল্প-কিসসা-কাহীনি।

83:13
83:14Juz 30
তাজকিয়া নফস · বাংলা

কক্ষনো না, বরং তাদের (জঘণ্য) কৃতকর্মের ফলেই তাদের অন্তরে মরিচা জমে জং ধরে গেছে। [2:7]

83:14
83:15Juz 30
তাজকিয়া নফস · বাংলা

কখনও নয়! অবশ্যই তারা সে দিন তাদের রবের দীদার (দর্শন) থেকে বঞ্চিত থাকবে। (অর্থাৎ তারা কিছুতেই আল্লাহকে দেখতে পাবে না।)

83:15
83:16Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারপর তাদেরকে (ভয়ংকর) জাহান্নামে প্রবেশ করতে হবে।

83:16
83:17Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তারপর (তাদেরকে) বলা হবে, “এটা তো তাই, যা তোমরা অসত্য ভাবতে ।”

83:17
83:18Juz 30
তাজকিয়া নফস · বাংলা

না, না, কখনই না; নিশ্চয়ই নেককার-পূণ্যবান-মহৎ লোকদের ‘আমালনামা ইল্লিন (সংরক্ষিত) আছে।

83:18
83:19Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তুমি কি জান, ইল্লিন কি?

83:19
83:20Juz 30
তাজকিয়া নফস · বাংলা

(তা হচ্ছে পূণ্যবান-মহৎ লোকদের) কিতাবের দফতর।

83:20
83:21Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরাই তা সরাসরি দেখে।

83:21
83:22Juz 30
তাজকিয়া নফস · বাংলা

নিঃসন্দেহে পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নি‘আমাতে ভরা (জান্নাতের) মাঝে।

83:22
83:23Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সুসজ্জিত আলিশান-বিলাসবহুল-রাজকীয় আসনে বসে তারা (জান্নাত সাম্রাজ্যের সবকিছু) দেখতে থাকবে।

83:23
83:24Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তুমি তাদের চেহারাতে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যময়-দীপ্তি দেখতে পাবে।

83:24
83:25Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তাদেরকে মোহরাঙ্কিত সুমধুর শরাব পান করানো হবে।

83:25
83:26Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সেই মোহরাঙ্কন হবে মেশক্ আম্বরের মোহনীয় ঘ্রাণযুক্ত। অতএব, এর জন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। [57:20, 102:1]

83:26
83:27Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর (সেই মধুর শরাব) তৈরি হবে ‘তাসনীম দিয়ে।

83:27
83:28Juz 30
তাজকিয়া নফস · বাংলা

এটা (জান্নাতের) একটি ঝর্ণা। যা থেকে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্তরা পান করবে। [2:138. 76:17]

83:28
83:29Juz 30
তাজকিয়া নফস · বাংলা

পাপিষ্ঠ-অপরাধীরা (দুনিয়ায়) মু’মিনদেরকে উপহাস করত।

83:29
83:30Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর যখন তাদের কাছ দিয়ে যেত, তখন একে অন্যকে চোখ টিপে ইশারা করত।

83:30
83:31Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর যখন নিজেদের পরিবার পরিজনের কাছে ফিরত তখন (মু’মিনদেরকে ঠাট্টা ক’রে আসার কারণে) উৎফুল্ল হয়ে ফিরতো।

83:31
83:32Juz 30
তাজকিয়া নফস · বাংলা

আর যখন তারা মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয়ই এরা (হিদায়েত থেকে) পথভ্রষ্ট’।

83:32
83:33Juz 30
তাজকিয়া নফস · বাংলা

অথচ মুমিনদের উপরে খবরদারি করার জন্য তাদেরকে পাঠানো হয়নি।

83:33
83:34Juz 30
তাজকিয়া নফস · বাংলা

তার পরিণাম এই যে, আজ মুমিনরা (জান্নাত হতে) আয়াত উপেক্ষা-অবজ্ঞা-গোপনকারী কাফেরদের (পরিণতির) উপর হাসছে। [7:43, 15:47]

83:34
83:35Juz 30
তাজকিয়া নফস · বাংলা

সুসজ্জিত আলিশান-বিলাসবহুল-রাজকীয় আসনে বসে তারা (সাম্রাজ্যের সবকিছু) দেখবে। [76:20]

83:35
83:36Juz 30
তাজকিয়া নফস · বাংলা

কাফেররা (দুনিয়ায়) যা করত, তার প্রতিদান-প্রতিফল-সওয়াব (এখন) পেল তো?

83:36